দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর শহরতলীর বিভিন্ন চিহ্নিত মাদক স্পটে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
শনিবার (২৫ জুলাই) সকালে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমিদ হাসানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে গ্রেপ্তার ব্যক্তিদের সর্বনিম্ন ১৫ দিন থেকে সর্বোচ্চ ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলক কুমার দে–এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় বাসিন্দাদের তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরতলীর চিহ্নিত মাদক স্পটগুলোতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বিরামপুর কালিতলার তাসিন ইসলাম (২২), অলিফ অধিকারী (২৪), রাহুল হোসেন (২০), গুলশান মোড়ের রোকন হোসেন (২৩), বাহাদুরপুর মেহগনিতলার রাকিবুল হাসান রাব্বি (২২), ইয়াসিন হোসেন সুজন (২১) এবং শেখহাটির রমজান আলী (২৫)।
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলক কুমার দে বলেন, স্থানীয় বাসিন্দা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপশহর পুলিশ ক্যাম্পের আওতাধীন এলাকায় চিহ্নিত মাদক স্পট এবং মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করে বিশেষ এ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
যে আই